Sunday, June 14, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মেয়েদের আইপিএল-এ চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের খেতাব ঘরে তোলে স্মৃতি মান্ধনার দল। আর জয়ের পরই শুভেচ্ছা বার্তায় ভেসে যায় গোটা দল। আরসিবিকে শুভেচ্ছা জানান প্রাক্তন মালিক বিজয় মালিয়া। পলাতক এই শিল্পপতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিততেই স্মৃতি মান্ধানা রিচা ঘোষদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে আগাম বার্তা দেন বিরাট কোহলিদের।

২) সদ্য যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। য়ার শিবিরে যোগ দিতেই শ্রেয়স আইয়রের কাছে এল তিন বিশেষ শর্ত। রঞ্জিট্রফির ফাইনালে শেষের দিনে শ্রেয়স ফের চোট পান বলে জানা যায়। এরই মধ্যে জল্পনা ওঠে আসন্ন আইপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে। তবে তারই মধ্যে শনিবার কেকেআর শিবিরে যোগ দেন শ্রেয়স। আর এবার তার খেলার ওপর এল বিশেষ শর্ত।

৩) দীর্ঘ প্রতিক্ষার অবসানের পর ভারতীয় টেস্ট দলে সুযোগ পান সরফরাজ খান। আর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি। পেয়েছেন সাফল্য। আর সাফল্য পেয়েই কৃতজ্ঞতা জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন, এমন মানুষ আমি জীবনে দেখিনি।

৪) বিসিসিআই সদ্য নির্দেশিকা জারি করেছে আন্তর্জাতিক সূচি এবং চোট না থাকলে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেই হবে জাতীয় দলের ক্রিকেটারদের।এছাড়াও টেস্ট ক্রিকেটকে তুলে ধরতে নয়া উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর বিসিসিআইয়ের এই নির্দেশে আপত্তি ভারতী দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিনের। অশ্বিনের কথায়, জাতীয় দলের খেলা না থাকলে একজন ক্রিকেটারকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে বাধ্য করতে পারে না বিসিসিআই।

৫) হাতে আর মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল । প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই ম্যাচে নামার আগে সতীর্থ বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। আইপিএলের আগে আবার কোহলির সঙ্গে নিজের রসায়ন নিয়ে মুখ খুললেন ফ্যাফ । বেঙ্গালুরুর অধিনায়ক জানালেন, কোহলির সঙ্গে সাফল্যের অন্যতম কারণ হল মাঠ এবং মাঠের বাইরে ভাল সম্পর্ক।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...