Sunday, February 22, 2026

বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের হাসপাতালের বিল মেটালেন গাড়িচালক! 

Date:

Share post:

টলিপাড়া থেকেই খবরটা ছড়িয়ে পড়েছিল। বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (veteran actress Basanti Chatterjee) হাসপাতালে শয্যাশায়ী। মাসখানেকের উপর আইসিইউতে (ICU)চিকিৎসাধীন ছিলেন তিনি। মাঝে অবস্থার এতটাই অবনতি হয় যে কোমায় চলে গেছিলেন অভিনেত্রী। যদিও আপাতত সেই অবস্থা কিছুটা সামাল দেওয়া গেছে। কিন্তু বাসন্তী দেবীর এমন কঠিন সময়ে পাশে নেই তাঁর পরিবার, হাসপাতালের বিল মেটালেন গাড়ির চালক!

শুনতে হয়তো একটু অবাক লাগে কিন্তু এটাই সত্যি। আসলে বিপদের দিনেই মানুষ আপন আর পরের মধ্যে তফাৎটা বুঝতে পারে। বাসন্তী চট্টোপাধ্যায়ের অবস্থাও ঠিক সেই রকম। টেলিভিশন জগতের সব ধরনের চরিত্রে যিনি অনায়াসে নিজেকে মানিয়ে নিতে পারেন, সকলে যাঁকে মাথায় তুলে রাখে, তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতিতে পাশে নেই নিজের পরিবার। চমকে ওঠার মতো বিষয় এই যে, এক কন্যা এক পুত্র থাকা সত্ত্বেও, বাসন্তী দেবীকে ফিক্স ডিপোজ়িট ভেঙে, লোকের কাছে পয়সা ধার করে হাসপাতালের বিল মেটাতে হয়েছে। অদৃষ্টের পরিহাস বোধহয় এতটাই নির্মম হয়। অভিনেত্রীর ড্রাইভারের নাম মলয় চাকি (Malay Chaki)। তিনি জানান, সরস্বতী পুজোর আগে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাসন্তী দেবী। বিল হয়েছিল প্রায় ২ লাখ টাকা। অভিনেত্রীর সারথি মলয়বাবুর বন্ধুবান্ধবদের থেকে ধার বিল মিটিয়ে ছিলেন। অভিনেত্রী অবশ্য বাড়ি ফেরার পরই তাঁর চালককে সব টাকা দিয়েছেন। কিন্তু বিপদের দিনে পরিবার পাশে না থাকার আক্ষেপ যাইনি। বাসন্তী দেবীর কিডনির অবস্থা ভালো নয়। বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে একটা কিডনি খারাপ হয়ে যাওয়ায় মার্চ মাসের ১৩ তারিখ ফের তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। মলয় জানান, প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার সময় বাড়ি থেকে অভিনেত্রীর একমাত্র জামাই একদিন দেখা করতে এসেছিলেন। ছেলে-বউমাও ভিজিটিং আওয়ার্সে দেখা করে কর্তব্য সেরেছেন। ব্যাস ওইটুকুই। বাসন্তী দেবী দমদমের বাড়িতে একাই থাকেন, সঙ্গী বলতে শুধু পরিচারিকা। অভিনেত্রী মলয়কে নিজের ছেলের মতোই স্নেহ করেন। তাই ড্রাইভার যথার্থ সন্তানের মতো কাজ করেছেন। সূত্রের খবর, সংকটজনক পরিস্থিতি কাটিয়ে উঠলেও পুরোপুরি বিপদমুক্ত নন বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে টলিপাড়া।

spot_img

Related articles

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...