Tuesday, March 31, 2026

প্রথম দফায় ২৩৫ কোম্পানি বাহিনী! আজই রাজ্যে কমিশনের তিন পর্যবেক্ষক

Date:

Share post:

অষ্টাদশ লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। বাংলায় সাত দফা নির্বাচনের মধ্যে প্রথম দফায় থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তিন জেলাতেই ২০ মার্চ থেকে মনোনয়ন শুরু হচ্ছে । তার আগে আজই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের তিন পর্যবেক্ষক। পাশাপাশি লোকসভা ভোটের জন্য প্রথম দফায় বাংলায় ২৩৫ কোম্পানি বাহিনী মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম দফার ভোটে তিনটি আসনে প্রতিটি বুথেই আধা সেনা রেখেই ভোট পর্ব অনুষ্ঠিত করতে চায় নির্বাচন কমিশন। ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই বাংলায় এসে গেছিল। এবার আধাসেনা মোতায়নের রূপরেখাও চূড়ান্ত হয়ে গেছে বলে কমিশন সূত্রে খবর। তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য বারবার বলা হয়েছে যে যতই নির্বাচন কমিশনকে ‘হাতের পুতুল’ হিসেবে ব্যবহার করুক বিজেপি সরকার, ভোট দেবেন সাধারণ মানুষ।আর বাংলার মানুষ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশেই।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...