Saturday, April 4, 2026

জুনের বিরুদ্ধে মহিলা মুখ! মেদনীপুরে দিলীপের পরিবর্তে ভারতী ঘোষকে চাইছেন সুকান্ত-শুভেন্দু

Date:

Share post:

লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কিন্তু ভোট ঘোষণার তিনদিন পেরিয়ে গেলেও বাকি ২২টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। বাকি আসনগুলির জন্য ইতিমধ্যেই বঙ্গ বিজেপির সঙ্গে দু’দফায় কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক হয়েছে। প্রথমটি হয়েছে অশোকা রোডে বিজেপির পুরনো পার্টি অফিসে। সেখানে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের সঙ্গে বৈঠক করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন বাংলার ভারপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, বঙ্গ বিজেপির দুই সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন্দও। মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। বাংলায় আদৌ কতগুলো আসনে জিততে পারবে বিজেপি, তার সমীকরণ মিলিয়েছেন সন্তোষ। রিপোর্ট দিয়েছেন বনসল।

দ্বিতীয় ধাপে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে মিটিং হয়েছে ওই চার নেতার। গত ৪ মার্চ দিল্লি এসে একপ্রস্থ তালিকা দিয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই তালিকা ধরেও বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, মেদিনীপুরে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া নিয়ে জোর চর্চা হয়েছে।

জানা গিয়েছে, দিলীপ ঘোষকে আর তাঁর পুরনো কেন্দ্রে দাঁড় করাতে চান সুকান্ত-শুভেন্দুরা। ওই আসনে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম নিয়ে জল্পনা চলছে। ভারতী কর্ম জীবনের অনেকটা সময় মেদনীপুরে ছিলেন। গতবার ঘাটালে বিজেপির প্রার্থী ছিলেন। বিধানসভায় ডেবরা থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। এবার মেদনীপুর থেকে ভারতীকে টিকিট দিতে চায় দল। তার আরেকটি কারণ, এই কেন্দ্রে তৃণমূল অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে। জুনের বিরুদ্ধে মহিলা মুখ চাইছেন সুকান্ত-শুভেন্দু।

যদিও দিলীপ ঘোষ নিজে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি মেদিনীপুর থেকেই ভোটে লড়বেন। পার্টি তাঁর নিজের কেন্দ্রেই ফের টিকিট দেবে।

আরও পড়ুন- অফিসে বসে নয়, এলাকায় ঘুরে কাজ করতে হবে! কড়া নির্দেশ পুরসভার

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...