Saturday, June 6, 2026

ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছে না বিজেপি, শেষমেষ সোনালীতে ভরসা!

Date:

Share post:

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে এই কেন্দ্রে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব! এই আসনে হার নিশ্চিত জেনে কেউ দাঁড়াতে চাইছেন না। অগত্যা

ডায়মন্ডহারবার কেন্দ্রে বিজেপির ভরসা দলবদলু সোনালী গুহ। বিজেপি সূত্রে খবর, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ডায়মন্ড হারবারের সোনালী পদ্ম প্রতীকে দাঁড়াতে পারেন।

শুধুমাত্র ডায়মন্ডহারবারই নয়, আরও ৭টি লোকসভা আসনের প্রার্থী নিয়ে ব্যাপক ডামাডোলের সৃষ্টি হয়েছে। ওই ৭টি লোকসভা আসন হল মেদিনীপুর, দমদম, ব্যারাকপুর, রায়গঞ্জ, দার্জিলিং, কৃষ্ণনগর এবং কলকাতা উত্তর।

দার্জিলিংয়ে রাজু বিস্তা, নাকি হর্ষবর্ধন শ্রিংলা—তা ঠিক করতেই নাস্তানাবুদ গেরুয়া শিবির। দার্জিলিংয়ে রাজু বিস্তা টিকিট না পেলে দলের একটি বড় অংশের বিদ্রোহের সম্মুখীন যে নেতৃত্বকে হতে হবে, তা বুঝেছেন কেন্দ্রীয় নেতারা।

দমদমে প্রয়াত তপন সিকদারের ভাইপো সৌরভ শিকদারের পাশাপাশি শীলভদ্র দত্ত এবং তাপস রায়ের নাম নিয়ে চর্চা রয়েছে। তাপস রায়ের আবার দমদমের থেকে বেশি পছন্দ কলকাতা উত্তর। সেখানে আবার সজল ঘোষের নাম শোনা যাচ্ছে। মেদনীপুরে জুন মালিয়ার বিরুদ্ধে মহিলা মুখ হিসেবে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে চাইছে বঙ্গ বিজেপি। ব্যারাকপুরে প্রথমে ঠিক ছিল দলের মহিলা মোর্চা নেত্রী ফাল্গুনী পাত্রকে টিকিট দেওয়া হবে। কিন্তু ভোটের ঠিক আগেই অর্জুন সিং ও কৌস্তভ বাগচী বিজেপিতে যোগ দিয়ে টিকিট চাইছে।

ওই সাতটি আসন ছাড়াও আসানসোল কেন্দ্রটি নিয়েও কিছুটা বিপাকে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই ওই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে কৈলাস খেরের নাম। কিন্তু দলের একাংশ কোনও ‘বহিরাগত’কে প্রার্থী হিসেবে মানতে চাইছেন না। এই পরিস্থিতিতে ‘স্থানীয়’ হিসেবে আলোচনায় উঠে আসছে জিতেন্দ্র তিওয়ারির নামও।

 

Related articles

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...