Sunday, June 21, 2026

ডায়মন্ড হারবারে ৪লক্ষের ব্যবধানে বিরোধীরা বান্ডিল: বসিরহাটেও একই টার্গেট অভিষেকের

Date:

Share post:

নিজের কেন্দ্রে এখনও প্রচারে নামেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তবে বুধবার বসিরহাটে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা থেকে নিজের কেন্দ্রে জয়ের ব্যবধানে বার্তা দিয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একইসঙ্গে টার্গেট বেঁধে দিলেন বসিরহাটের জন্যেও। অভিষেকের কথায়, ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার বিরোধীদের ৪লক্ষের ব্যবধানে বান্ডিল করবেন তিনি। বসিরহাটের (Basirhat) জন্য একই টার্গেট বেঁধে দেন তৃণমূল সাংসদ।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার জিতেছেন অভিষেক। এবারও তিনি সেখানেই প্রার্থী। তৃণমূল সাংসদের কথায় এবার ৪ লক্ষের বেশি ব্যবধানে জিতবেন তিনি। নিজের লোকসভা কেন্দ্রের প্রতি প্রথম থেকেই অত্যন্ত সতর্ক অভিষেক। আমফান, ইয়াসের মত প্রাকৃতিক বিপর্যয় হোক বা কোভিড অতিমারি সবসময়ই নিজের কেন্দ্রের মানুষের পাশে থেকেছেন সাংসদ অভিষেক। যেভাবে কোভিড মোকাবিলা করেছিলেন সেটা রীতিমতো ডায়মন্ডহারবার মডেল হয়ে উঠেছিল। তাঁর এলাকায় যাঁরা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, তাঁদের ভাতা দেওয়ার ব্যবস্থাও করেন অভিষেক। কাজের নিরিখেই এবার আরও বেশি ভোটে জিতবেন বলে আশাবাদী তৃণমূল (TMC) সাংসদ। একই সঙ্গে বসিরহাটেও ভোটারদের তৃণমূলের উন্নয়নমূলক কাজের নিরিখে ভোট দেওয়ার আবেদন জানান সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, তৃণমূলকে ভোট দিলে জনপ্রতিনিধিদের কাছে গিয়ে জবাবদিহি করতে পারবেন কাজ কেন হচ্ছে না। কিন্তু বিজেপি ভোট নিয়ে দিল্লি চলে যায় আর তাদের দেখা পাওয়া যায় না- তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।




Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...