Saturday, April 4, 2026

গুজরাটকে টপকে এক নম্বরে পৌঁছাতে চলেছে বাংলা, হরিণঘাটায় তৈরি হচ্ছে দুগ্ধ উৎপাদন কেন্দ্র

Date:

Share post:

বিজেপি শাসিত গুজরাটকে টপকে দুধ উৎপাদনে এক নম্বর স্থানে পৌঁছাতে চলেছে বাংলা। রাজ্যে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে বাংলার ডেয়ারী ব্র্যান্ডের আওতায় একটি অত্যাধুনিক দুগ্ধ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। নদীয়ার হরিণঘাটায় প্রাণিসম্পদ বিকাশ দফতর প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রটি গড়ে তুলছে। দৈনিক ২ লক্ষ লিটার দুধ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে প্যাকেটজাত দুধের পাশাপাশি পনির, ঘি, দই এবং লস্যি উৎপাদনের পরিকাঠামোও থাকছে। একই সঙ্গে বাংলার ডেয়ারীর ডানকুনি দুগ্ধ কেন্দ্রের সংস্কার ও আধুনিকীকরণের কাজও শুরু হয়েছে। যার জন্য খরচ হচ্ছে প্রায় ২৩ কোটি টাকা।

প্রাণী সম্পদ দফতর সূত্রে জন গেছে, বাংলার ডেয়ারির মাধ্যমে প্রায় ৫২,০০০ দুধব্যবসায়ী উপকৃত হচ্ছেন। চলতি আর্থিক বছরে সব মিলিয়ে প্রায় ২৯,১৭৭ কিলোলিটার দুধ উৎপাদন করা হয়েছে। ভর্তুকি সহ যে পরিমাণ টাকা সেই দুগ্ধ ব্যবসায়ীরা পেয়েছেন তার পরিমাণ প্রায় ১১৪.২৭ কোটি টাকা। দেশের মধ্য়ে দুগ্ধ উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে এরাজ্য।বার্ষিক এই উৎপাদন বৃদ্ধির পরিমাণ প্রায় ৮.৬৫ শতাংশ।গোটা রাজ্যজুড়ে প্রায় ৫৭৮টি কাউন্টার রয়েছে বাংলার ডেয়ারির।

আরও পড়ুন- বঙ্গে বিজেপির ১০ প্রার্থীর বিরুদ্ধে ভুরি ভুরি “ক্রি.মিনাল” রেকর্ড! শীর্ষে লকেট-নিশীথ-শান্তনু

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...