Sunday, June 21, 2026

দেশ বাঁচাও গণমঞ্চের কনভেনশনে সিএএ নিয়ে প্রতিবাদের ডাক বুদ্ধিজীবীদের

Date:

Share post:

ফ্যাসিস্ট রাজ কায়েম করতে চাইছে বিজেপি। তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কোনওভাবেই এই আন্দোলন নির্বাচন পর্যন্ত করে থেমে যাওয়া যাবে না। বুধবার এমনটাই দাবি উঠল দেশ বাঁচাও গণমঞ্চের কনভেনশন থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘মোদি হটাও দেশ বাঁচাও’- এই উদ্দেশ্যে এক কনভেনশনের আয়োজন করা হয়েছিল এই সংগঠনের তরফে। সেখানে সমাজের বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ উপস্থিত ছিলেন। কে ছিলেন না সেই সভায়। সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে, হরনাথ চক্রবর্তী, নচিকেতা, সুদেষ্ণা রায়, রন্তিদেব সেনগুপ্ত।

এদিন প্রত্যেকেই এক সুরে বলেন, যেভাবে ভারতকে বিজেপি সরকার লুট করছে তাতে আমাদের এই সামাজিক আন্দোলন চালিয়ে যেতে হবে। ভোটের সময় কেন সিএএ চালু করে হিন্দু-মুসলিম ভাগ করা হল সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। সার্বিকভাবে বিজেপি যে হীনমন্যতায় ভোগা একটি দল, সেটাই এই নাগরিকত্ব আইন লাগু করার অন্যতম উদ্দেশ্য। তাদের দাবি, যতক্ষণ না বিষফল নষ্ট হবে ততক্ষণ সামাজিক আন্দোলন চালিয়ে যেতে হবে। বর্গিদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, দেশের পাশাপাশি রক্ষা করতে হবে বাংলাকে।

 

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...