Sunday, June 21, 2026

বিজেপিশাসিত রাজ্যে ২০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখান! ফের চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

একের পর এক চ্যানেল ছুড়ে দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আর কোনও চ্যালেঞ্জেই গ্রহণ করে জবাব দিতে পারছে না বিজেপি। এর আগে বাংলাকে কত টাকা দিয়েছে কেন্দ্রের মোদি সরকার- তার শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছিলেন অভিষেক। কিন্তু দেড়শো ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ আসেনি সেই শ্বেতপত্র নিয়ে। বুধবার বসিরহাটের সভা থেকে অভিষেক চ্যালেঞ্জ ছুড়লেন, যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় আছে তার যে কোনও একটিতে মহিলাদের মাসে অন্তত ২০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক বিজেপি। তিনি রাজনীতি আঙিনায় আর পা রাখবেন না। এর সঙ্গে অভিষেকের সংযোজন, জানি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না বিজেপি।

ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন, বাংলার মহিলাদের পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবেন। প্রতিশ্রুতি পূরণ করেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু পরিবারের একজন নয়, প্রত্যেক মহিলাকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় রাজ্য সরকার। সম্প্রতি সেই টাকা দ্বিগুণ করা হয়েছে। সাধারণ সম্প্রদায়ের মহিলারা আগে ৫০০ টাকা করে পেতেন এখন পান হাজার টাকা করে। তপশিলি জাতি-উপজাতি-সহ অন্যান্য শ্রেণির মহিলারা আগে হাজার টাকা করে পেতেন এখন পান বারোশো টাকা করে পান। ভোটের আগে নিজেদের পালে হাওয়া টানতে বিজেপি প্রচার করছে, তারা এলে এই টাকার তিনগুণ করে দেবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা তিন হাজার টাকা করে পাবেন। বিজেপির এই ভুয়ো প্রতিশ্রুতির পাল্টা চ্যালেঞ্জ করলেন অভিষেক। বসিরহাটের সভা থেকে তিনি বলেন, দেশের যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় রয়েছে তার যে কোনও একটিতে ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক বিজেপি। পরে তিনি বলেন, ৩০০০ দিতে হবে না। ২০০০ টাকা করে মহিলাদের দিক তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এর আগে অভিষেকের দেওয়া কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি বিজেপি। সভা মঞ্চ থেকে কটাক্ষ করে অভিষেক বলেন, এই চ্যালেঞ্জটাও বিজেপি রাখতে পারবে না আমি জানি।

২০১৭-১৮ আবাস যোজনার যে সমীক্ষা হয়েছিল, তাদের মধ্যে বৈধ আবেদনকারীদের টাকা ২০২১-এর পরে আর দেয়নি কেন্দ্রের মোদি সরকার। ১০০দিনের কাজ করেও টাকা দেয়নি। অথচ বাংলায় প্রচারে এসে স্বয়ং প্রধানমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন। এই নিয়ে এদিন তুলোধনা করেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। বলেন, প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন! এই জিনিস আগে দেখিনি। এরপরে তিনি জানান ৬দিন অর্থাৎ দেড়শ ঘণ্টা আগে তিনি বলেছিলেন বাংলাকে ২০২১ পর থেকে আবাস ও ১০০ দিনের কাজের কত টাকা দিয়েছে কেন্দ্র তার শ্বেতপত্র নিয়ে তাঁর মুখোমুখি হন বিজেপি নেতৃত্ব। তারপরের থেকে অভিষেক একের পর এক সভা করেছেন, কিন্তু কোন সভাতেই বিজেপির কোনও প্রতিনিধিকে দেখা যায়নি। বসিরহাট থেকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, যে কোনও টিভি চ্যানেলের যেকোনও সময়, যেকোনও সঞ্চালক এর সামনে তিনি কাগজ নিয়ে উপস্থিত হতে প্রস্তুত। বিজেপি সেখানেই তাদের টাকা দেওয়ার শ্বেতপত্র প্রকাশ করুক।

এই প্রসঙ্গেই সিএএর কথা তুলে অভিষেক বলেন, নিজেরা শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না, আর আমাদের কাছে কাগজ চাইছে। CAA করলে এরপর NRC করবে কেন্দ্র। বাংলায় যতদিন তৃণমূল আছে এনআরসি হতে দেবে না- স্পষ্টবার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।




Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...