Saturday, April 4, 2026

পৃথক হচ্ছে ইউনিলিভারের আইসক্রিম ইউনিট! চাকরি যাচ্ছে সাড়ে ৭ হাজার কর্মীর

Date:

Share post:

৭,৫০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে বিশ্ববিখ্যাত সংস্থা ইউনিলিভার। জানা গিয়েছে, আলাদা আইসক্রিম ব্যবসা চালু করতে চলেছে ইউনিলিভার। সেই কারণেই কাজ হারাতে চলেছেন কয়েক হাজার কর্মী। এই প্রসঙ্গে ইউনিলিভার জানিয়েছে যে, এই কার্যক্রমের কারণে বিশ্বব্যাপী ওই কোম্পানির প্রায় ৭,৫০০ কর্মী তাঁদের চাকরি হারাতে পারেন।

প্রসঙ্গত, ম্যাগনাম, বেন অ্যান্ড জেরিসের মতো জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড এতদিন সরাসরি ইউনিলিভারের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এবার আইসক্রিম ব্যবসা স্বাধীন হতে চলেছে। খরচ কমানোর লক্ষ্যেই আইসক্রিম ইউনিট আলাদা করার পরিকল্পনা করেছে ইউনিলিভার। কর্মীদের ওপর এর প্রভাব পড়তে চলেছে। ইউনিলিভারের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে আইসক্রিম ব্যবসা আলাদা করার পরিকল্পনা কার্যকরের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সারাবিশ্বে ইউনিলিভারে প্রায় ১ লাখ ২৮ হাজার কর্মী কাজ করেন। এই সিদ্ধান্তের ফলে ২০২৫ সালের মধ্যে সাড়ে ৭ হাজার লোক কর্মসংস্থান হারাতে যাচ্ছেন। ইউনিলিভারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইউনিলিভার সংস্থায় যে বদলের প্রস্তাব দেওয়া হয়েছে, তার ফলে ৭,৫০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। আগামী ৩ বছরের মধ্যে এই পরিকল্পনা কার্যকর হতে চলেছে। এর ফলে ইউনিলিভার সংস্থা লাভবান হতে চলেছে।’

আরও পড়ুন- সাংবাদিকদের দাবিকে মান্যতা কমিশনের, এবার সংবাদ প্রতিনিধিদেরও পোস্টাল ব্যালট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...