Tuesday, March 31, 2026

“অতীতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত”! দিনহাটায় রাজ্যপালের ‘তদারকি’ প্রসঙ্গে পাল্টা উদয়ন

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) একেবারে ‘গ্রাউন্ড জিরো’ (Ground Zero) থেকে তদারকি করবেন বলে জানিয়েছিলেন। আর নিজের কথা রাখতেই এবার অশান্ত দিনহাটাকে (Dinhata) ‘শান্ত’ করার লক্ষ্যে অবিচল রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। বুধবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। দুপুর সাড়ে ১২ টার বিমানে তিনি দিনহাটার উদ্দেশে রওনা হবেন বলে রাজভবন সূত্রের খবর। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে বিকেলেই তিনি পৌঁছে যাবেন দিনহাটায়। এদিন দিনহাটা পরিদর্শনের পর রাতে কোচবিহারে থাকবেন রাজ্যপাল, রাজভবন সূত্রে এমনটাই খবর। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার রাতে দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) প্ররোচনায় রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে দিনহাটা। নিশীথ ও তাঁর সমর্থকদের আঘাতে আক্রান্ত হন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার দুই পুলিশ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রায় দশ জন কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি নিজের কনভয় থেকে নেমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দিকে নিশীথ প্রামাণিক তেড়েও যান বলে অভিযোগ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে অশান্ত দিনহাটায় বুধবার ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

যদিও ঘটনার বিস্তারিত রিপোর্ট মঙ্গলবার রাতেই চেয়ে পাঠিয়েছে রাজভবন। আর বুধবার বিকেলে সেই দিনহাটা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল। তবে রাজ্যপালের ‘তদারকি’ প্রসঙ্গে এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানান, অতীতেও এখানে অনেকবারই অনেক রাজ্যপাল এসেছেন। কিন্তু সেই অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। রাজ্যপাল আসতেই পারেন কিন্তু অনুরোধ করব তিনি যেন বিজেপির নেতাদের কথায় না চলে সাধারণ মানুষের কথার বেশি গুরুত্ব দেন। উদয়ন আরও বলেন, ঘটনার প্রতিবাদে আমরা বনধ ডেকেছি। সাধারণত আমরা বনধ সমর্থন করি না। কিন্তু বিশেষ পরিস্থিতিতে প্রতিবাদ হিসাবে এই বনধ ডাকা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন। তবে মঙ্গলবারের গন্ডগোল বিজেপি পরিকল্পনামাফিক করেছে বলেও অভিযোগ উদয়নের। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ গন্ডগোলে যদি তাঁর কোনওরকম ভূমিকা রয়েছে বলে দেখতে পান রাজ্যপাল, তাহলে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন। এদিকে ঘটনার জেরে ইতিমধ্যে নিশীথ প্রামানিক সহ ৫০ জন গেরুয়া সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...