Friday, June 26, 2026

লোকসভার প্রথম দফার মনোনয়নের বিজ্ঞপ্তি জারি, প্রার্থীই নেই বিজেপির!

Date:

Share post:

জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন ঘোষণার পরেই কার্যত ভোটের তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। বুধবার জারি হয়ে গেল প্রথম দফার মনোনয়ন পেশের বিজ্ঞপ্তি। এই দফায় বাংলারও তিন কেন্দ্রে নির্বাচন হবে। অথচ রাজ্যের শাসকদল বিরোধীরা এখনও তিনটি কেন্দ্রে প্রার্থীই দিতে পারেনি। ২০২৪ নির্বাচনের আগে গোটা দেশকে ২০৪৭-এর গাল ভরা কথা শোনানো বিজেপিও এখনও সব কেন্দ্রে প্রার্থী দিতে পারল না।

প্রথম দফার নির্বাচন ১৯ এপ্রিল। দেশের ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে নির্বাচন প্রথম দফায়। সেই নির্বাচনের বিজ্ঞপ্তি বুধবার জারি করে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার থেকেই গোটা দেশে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই দফার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ২৭ মার্চ। স্ক্রুটিনি ২৮ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ৩০ মার্চ। একমাত্র বিহারে উৎসবের কারণে ২৮ মার্চ পর্যন্ত মনোয়ন জমা দেওয়া যাবে। প্রত্যাহারের শেষদিন ২ এপ্রিল। ১৯ এপ্রিল ভোট হবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বিজ্ঞপ্তিতে জানালো কমিশন।

এই দফায় বাংলার তিন কেন্দ্র – কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন। রাজ্যের শাসকদল তৃণমূল ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে একসঙ্গে ৪২ আসনের প্রার্থী ঘোষণা করে দেয়। তবে বিজেপির পক্ষ থেকে ঘটা করে ২ মার্চ বিজেপি গোটা দেশে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বাংলার ২০টি আসনের প্রার্থীর নাম ছিল। অথচ তারপরে ১৮ দিন পেরিয়ে গেলেও বাংলার বাকি ২২ আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। এমনকি প্রথম দফায় ভোট হতে চলা কেন্দ্রের মধ্যেও জলপাইগুড়ি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি তারা। অন্যদিকে বামেরা তাদের প্রার্থী তালিকায় কোচবিহার ও জলপাইগুড়ি আসনের জন্য প্রার্থী দিতে পারেনি তারা। এই আসন কংগ্রেসের জন্য ছেড়ে রাখলেও কংগ্রেস বাংলায় এখনও একটি আসনেও প্রার্থী দেয়নি।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...