Friday, April 3, 2026

আজই শহরে ইউসুফ পাঠান, কাল থেকেই বহরমপুরে প্রচারে ঝাঁপাবেন প্রাক্তন তারকা ক্রিকেটার

Date:

Share post:

ক্রিকেটের বাইশ গজ থেকে এবার রাজনীতির ময়দানে ইউসুফ পাঠান। এবার লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে তৃণমূলের প্রতীকে লড়বেন প্রাক্তন তারকা ক্রিকেটার। গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রীতিমতো চমক দিয়ে ইউসুফের নাম ঘোষণা করে তৃণমূল।

তবে ঠিক কবে থেকে প্রচারে নামবেন তিনি, তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। তৃণমূল সূত্রে খবর, আজ বুধবার শহরে পা রাখবেন ইউসুফ। সন্ধ্যা ৬.৪৫ মিনিটে দমদম বিমানবন্দরে নামছেন বহরমপুরে তৃণমূলের তারকা প্রার্থী। রাতে শহরেই থাকবেন। এরপর আগামিকাল, বৃহস্পতিবার সকালেই কলকাতা থেকে নিজের কেন্দ্রে রওনা দেবেন ইউসুফ।বৃহস্পতিবার জেলা নেতৃত্বের সঙ্গে পরিচয় পর্ব ও বৈঠকের পরই নেমে পড়বেন প্রচারে।

জেলা তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার বহরমপুরে সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নেতত্বে বৈঠক করবেন ইউসুফ পাঠান। সেখানেই দলের কাজ বুঝে নেবেন তারকা প্রার্থী। এই বৈঠকেই ঠিক হবে প্রচারের রণকৌশল।

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...