Wednesday, June 24, 2026

বেনজির! স্রেফ একটি নার্সিংহোমের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে অ.ভিযোগ ২১ জন রো.গীর

Date:

Share post:

বেনজির ঘটনা! স্রেফ একটি নার্সিংহোমের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে অভিযোগ জানাল ২১ জন রোগী। এমন ঘটনা সাম্প্রতিক কালে ঘটেনি। কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বহরমপুর শহরে এক স্ত্রী রোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে ২১টি অভিযোগ জমা পড়েছে।

জানা গিয়েছে ওই স্ত্রী রোগ বিশেষজ্ঞের নিজস্ব নার্সিংহোম সেখানে রয়েছে। ২০২২ এর ৯ অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত সিজারিয়ান সি সেকশন হয়েছে এবং হিস্টেরেক্টোমির অর্থাৎ জরায়ু বাদ দেওয়ার প্রয়োজন পড়েছে এরকম প্রচুর রোগী আসেন। ২১ জন রোগীর অস্ত্রোপচার হয়েছে। অভিযোগ, রোগীরা বাড়ি যাওয়ার ১৫ থেকে ১৭ দিন পর অস্ত্রোপচারের জায়গা থেকে পুঁজ, রক্তরস বেরোতে থাকে। পেটে অসহ্য যন্ত্রনা। ফুলে শক্ত হয়ে যায়। এই একই সমস্যা সকলেরই হতে থাকে। সকলেই বিভিন্ন জায়গায় চিকিৎসককে দেখিয়েছেন কিন্তু তাতে খুব একটা সুরাহা মেলেনি। রোগীরা এখনও ভুগছেন। বমি, যন্ত্রণা হচ্ছে, খেতে পারছেন না, কাজ করতে পারছেন না।

সব শুনে কমিশন হাইপাওয়ার মেডিক্যাল বোর্ড তৈরি করে। যার মধ্যে একজন মাইক্রোবায়োলজিস্ট, সংক্রামক রোগ বিশেষজ্ঞ, স্ত্রী রোগ, কমিশনের দুই সদস্য মিলিয়ে পাঁচ জনের টিম তৈরি করা হয়। সেই টিমকে সাহায্য করার জন্য আগের মেডিক্যাল বোর্ডকে থাকতে বলা হয়েছে। চূড়ান্ত ঠিক না হলেও ৫ ও ৬ এপ্রিল ঠিক করা হয়েছে। কমিশনের টিম যাবে প্রথম দিন ১০ জন এবং পরের দিন আরও ১০ জন রোগীর সঙ্গে কথা বলবে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বিস্তারিত রিপোর্ট জমা দেবে।

তিনটে বিষয় কমিশন মূলত দেখবে। কমিশনের চেয়ারম্যান অসীমবাবু বলেন, ‘‌প্রথমত, সংক্রমণের ফলে রোগীদের কতটা ক্ষতি হয়েছে। সেই অনুযায়ী সিরিয়াস, মডারেট ও মাইনর এই তিনটি ভাগ করা হবে। যাতে ক্ষতিপূরণের কতটা দেওয়া হবে তা ঠিক করতে সুবিধা হয়। দ্বিতীয়ত, রোগীদের কি চিকিৎসা হয়েছে এবং যে চিকিৎসা চলছে তা ঠিকমত হয়েছে কিনা। তৃতীয়ত, যদি কোনও রোগী কলকাতায় এসএসকেএম বা শম্ভুনাথে এসে চিকিৎসা করাতে রাজী থাকেন তাহলে প্রশাসনকে বলে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করবে কমিশন। কমিশনের তরফে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো তদন্তের পর টিম রিপোর্ট দেবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকও তাদের রিপোর্ট তাড়াতাড়ি পাঠাবে।’‌

আরও পড়ুন- অসম থেকে গ্রে.ফতার ISIS -র দুই শীর্ষ নেতা!

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...