Thursday, June 11, 2026

জামানতের ২৫ হাজার টাকা খুচরো পয়সায় জমা করলেন নির্দল প্রার্থী! কেন

Date:

Share post:

কী কাণ্ড করলেন মধ্যপ্রদেশের নির্দল প্রার্থী! জেলাশাসকের দফতরে চেক বা নোট নয় জামানতের পুরো ২৫ হাজার টাকাই নিয়ে গিয়েছিলেন খুচরো পয়সায়। জবলপুর থেকে এ বারের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছেন বিনয় চক্রবর্তী। বুধবার তিনি জেলাশাসকের দফতরে হাতে একাধিক ব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন। ব্যাগগুলির মধ্যে ছিল ২,৫ এবং ১০ টাকার কয়েন।

বিনয় যে ভোটে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র তুলতে এসেছেন এত খুচরো পয়সা নিয়ে এই ধারণা করতে পারেননি জেলাশাসকের দফতরের কর্মীরা। প্রার্থী হওয়ার জন্য তিনি মনোনয়নপত্র তোলেন। জামানতের জন্য ২৫ হাজার টাকা চাওয়া হলে কয়েন ভর্তি ব্যাগগুলি দফতরের কর্মীদের হাতে তুলে দেন বিনয়। জেলাশাসকের দফতর থেকে এই টাকা গ্রহণ করে বিনয়কে রসিদও দেওয়া হয়েছে। বিনয় জানিয়েছেন, জেলাশাসকের দফতরে ডিজিটাল বা অনলাইন ব্যবস্থা না থাকায় জামানতের পুরো টাকা খুচরোয় মিটিয়েছেন।

আরও পড়ুন- বহরমপুরে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকালেন ইউসুফ! মোদিকে ফেললেন বাউন্ডারির বাইরে!

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...