Saturday, June 20, 2026

ভোটে কালো টাকার ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ কমিশনের! আসছে নতুন অ্যাপ

Date:

Share post:

লোকসভা ভোটে যাতে কোনও রাজনৈতিক দল বা প্রার্থী কালো টাকার ব্যবহার করতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সময় ধরপাকড় বেশি হয়, তাই নানা কৌশলে কালো টাকা পাচার করা হয়। এবার কালো টাকার ব্যবহার রাখতে নয়া অ্যাপের সাহায্য নিচ্ছে কমিশন। ESMS বা Election Seizure Management System নামক এই অ্যাপ থাকছে কমিশনের কাছে। ভোটের সময় ব্যাংক থেকে এক লক্ষের বেশি টাকা তোলা হলে এই অ্যাপে উঠে যাবে সেই তথ্য।

সাধারণত এটিএম মেশিন রিফিল করতে অনেক বেশি টাকা তোলা হয়। তাই সেখানে থাকবে কিউ আর কোড। এটিএম মেশিনে টাকা ঢোকাতে যে গাড়ি যায় সেগুলিকে এতদিন নাকা চেকিং এর বাইরেই রাখা হত। ওইসব গাড়িতে কালো টাকার লেন দেন হলে সেগুলি ধরা সম্ভব ছিল না। এই নয়া পদ্ধতিতে এটিএমে-এর টাকার হিসেব থাকবে কমিশনের হাতে।

কালো টাকা রুখতে যে ব্যবস্থা নিচ্ছে কমিশন–

(১) নয়া অ্যাপের নাম ESMS election seizure management system

(২) এক লাখের বেশি টাকা উঠলেই ওই অ্যাপে দেওয়া থাকবে তথ্য।

(৩) কমিশন, ইডি, আয়কর দফতর সহ ২২টি এজেন্সি ওই তথ্য অ্যাপ-এর মাধ্যমে পেয়ে যাবে।

(৪) প্রতি ব্যাংকে একটি কিউ আর কোড চালু করেছে কমিশন। টাকা নিয়ে যাচ্ছে এমন গাড়িগুলিতে থাকবে বিশেষ কোড।

(৫) নাকা চেকিং চলাকালীন ওই কোড মিলিয়ে দেখবেন পুলিশের সংশ্লিষ্ট আধিকারিকরা। এতে স্পষ্ট হবে কত টাকা আছে ওই গাড়িতে।

(৬) কোডের সঙ্গে টাকার পরিমান না মিললে টাকা গন্য হবে কালো টাকা হিসেবে।

এই নির্দেশিকার পর ভোটে কালো টাকার ব্যবহার অনেকটাই রোখা যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- নির্বাচন কমিশনারদের নিয়োগে স্থগিতাদেশ নয়: সুপ্রিম কোর্ট

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...