Monday, April 13, 2026

গার্ডেনরিচে উদ্ধার ধ্বংসস্তূপে চাপা পড়া ‘শেরু চাচা’র দেহ, শোকের ছায়া পরিবারে

Date:

Share post:

গার্ডেনরিচে (Gardenreach) ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার আরও এক দেহ! দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে ২টো ৫০ নাগাদ তল্লাশি অভিযান চালানোর সময় আরও একটি দেহ নজরে আসে উদ্ধারকারী দলের সদস্যদের (Rescue Team)। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আবদুল রউফ নিজামি (৪৫)। এলাকায় তিনি পরিচিত ছিলেন শেরু চাচা নামেই। রাতেই তাঁর দেহ উদ্ধারের পর এসএসকেএম হাসপাতালে (SSKM) নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর ছেলেরা দেহ শনাক্ত করেন। গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার কারণে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর থেকে এতদিন যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে।

স্থানীয় সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচ থেকেই শেরু ফোনে স্থানীয় কয়েকজনকে জানিয়েছিলেন, তিনি বেঁচে আছেন। তাঁর সঙ্গে আরও কয়েক জন আটকে পড়ার কথা জানিয়ে তড়িঘড়ি তাঁদের বাইরে বের করার কথা জানান। এরপরেই ফোন বন্ধ হয়ে যায় তাঁর। অন্যদিকে, বৃহস্পতিবারই পুলিশের তরফে জানানো হয়েছিল উদ্ধারকাজ একেবারে শেষের পথে। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলবে। সেই ধ্বংসস্তূপ সরাতে গিয়েই শুক্রবার ভোরে আরও একটি দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শেরু ওই বহুতলটিতে বিদ্যুতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিদিন রাতেই ওই নির্মীয়মাণ বহুতলের কাছে যেতেন তিনি। আড্ডা দিতেন। পরে আবার বাড়ি ফিরে আসতেন। রবিবার রাতেও ওই নির্মীয়মাণ বহুতলের কাছে গিয়েছিলেন শেরু। আর তারপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শেরুর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, ছেলে এবং চার মেয়ে।

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...