Friday, April 3, 2026

CCL চ্যাম্পিয়ন ক্যাপ্টেন যিশুকে চায়ের আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

একযুগ পরে এল সাফল্য। টলিতারকা যিশু সেনগুপ্তের (Jishu U Sengupta)অধিনায়কত্বে সেলিব্রেটি ক্রিকেট লিগ (CCL Championship)জিতেছে বাংলা। সাফল্য উদযাপনে সামিল সব তারকারাই। এবার জয়ী ক্যাপ্টেন যিশুকে চায়ের আমন্ত্রণ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী (CM of Bengal)। সূত্রের খবর শনিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হবে ‘বেঙ্গল টাইগার্স’ ক্যাপ্টেনের।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে CCL শুরু হয়েছিল। ঐতিহ্যবাহী স্থাপত্য ‘বুর্জ খলিফা’য় প্রথম বাঙালি হিসেবে দেখা গিয়েছিল যীশু সেনগুপ্তর মুখ। এই টুর্নামেন্টের ফাইনাল ছিল ১৭ মার্চ। দুবারের বিজয়ী দল ‘কর্ণাটক বুলডোজার’কে তিরুঅনন্তপুরমের ‘গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’-এ ১২ রানে হারিয়ে সেরার খেতাব যেতে যিশুর ‘বেঙ্গল টাইগার্স’ (bengal Tigers)। এরপর মাঠেই আবেগে চোখের জলে ভেসে যান অভিনেতা। বাংলা জুড়ে শুধুই শুভেচ্ছার বন্যা। টেলি থেকে টলি জগতের সব তারকারাই এই জয় নিয়ে বেশ খুশি। সিসিএলে বাংলার এই সাফল্যের পর এবার বিজয়ী অধিনায়ককে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...