Wednesday, April 8, 2026

প্রচারে বেরিয়ে তৃণমূলের মিতালি সবজি মান্ডিতে, পাকা রাঁধুনির মতো রান্নাও করলেন

Date:

Share post:

লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে নতুন রূপে ধরে দিলেন আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। আজ, শুক্রবার পুরশুড়ায় ভোটের প্রচার করেন তিনি। তখনই একেবারে পাকা রাঁধুনির মতো একটি সুন্দর পদ রাঁধেন মিতালি। প্রার্থীর এমন ভূমিকায় মুগ্ধ স্থানীয় বাসিন্দারাও তাঁকে আপন করে নেন।

পাশাপাশি পায়ে হেঁটে জনসংযোগে সময় মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যাগুলি বোঝার চেষ্টা করেন। অত্যন্ত সাদামাটা পরিবারের সন্তান মিতালিকে ছোটবেলাতেই বহু বিপর্যয়ের মুখে পড়তে হয়। তাঁর জীবনের এই অভিজ্ঞতাই তাঁকে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে সাহায্য করে এবং মানুষের আবেগ ও সমস্যা তিনি সহজেই বুঝতে পারেন। সেইসঙ্গে, একদল মহিলাকে সবজি তুলতেও সাহায্য করেন।

এদিকে, বিজেপির এখনও পর্যন্ত মিতালি বাগের বিরুদ্ধে কোনও প্রার্থীকেই খাড়া করতে পারেনি। আর মিতালি বাগ গোটা লোকসভা এলাকা এখনই চোষে ফেলেছেন।

আরও পড়ুন- আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগে ধোনিকে নিশানা গম্ভীরের, কিন্তু কেন?

Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...