Tuesday, June 9, 2026

রাজ্যে ৪ নতুন জেলাশাসক নিয়োগ কমিশনের, কোন জেলার দায়িত্বে কে? দেখে নিন

Date:

Share post:

লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) প্রাক্কালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনে রদবদল করছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পরদিনই রাজ্য পুলিশের ডিজি (DG) রাজীব কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয় আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। এরপরই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার চার জেলার জেলাশাসককেও বদলি করে দেওয়া হয়েছিল কমিশনের তরফে। এবার সেই জেলাগুলিতে নতুন জেলাশাসক (DM) নিয়োগ করল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তরফে কোন জেলায় জেলাশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হল, দেখে নিন একঝলকে –

পূর্ব মেদিনীপুর- জয়শী দাশগুপ্ত
ঝাড়গ্রাম- মৌমিতা গোদারা বসু
বীরভূম- জেলাশাসক শশাঙ্ক শেঠী
পূর্ব বর্ধমান- কে রাধিকা আইয়ার

পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হলেন জয়শী দাশগুপ্ত। এতদিন এই জেলার জেলাশাসক ছিলেন তনভির আফজল। একইভাবে ঝাড়গ্রাম জেলার দায়িত্বে এলেন মৌমিতা গোদারা বসু। এতদিন এই জেলার জেলাশসাক ছিলেন সুনীল আগরওয়াল। পূর্ব বর্ধমানের জেলাশাসক করা হল কে রাধিকা আইয়ারকে। এই জেলার দায়িত্বে ছিলেন বিধান রায়। একইভাবে কমিশনের নির্দেশে বীরভূমের দায়িত্বে এলেন শশাঙ্ক শেঠি। এতদিন জেলাশাসক ছিলেন পূুর্ণেন্দু মাজি।

আরও পড়ুন- প্রচারে বেরিয়ে তৃণমূলের মিতালি সবজি মান্ডিতে, পাকা রাঁধুনির মতো রান্নাও করলেন

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...