Saturday, April 4, 2026

আগামিকাল ফের মাঠে নামতে চলেছেন পন্থ, তার আগে নিজের অভিজ্ঞতার কথা জানালেন দিল্লি অধিনায়ক

Date:

Share post:

দীর্ঘ ১৫ মাস পর ফের মাঠে নামছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। আইপিএলের হাত ধরে মাঠে কামব্যাক করছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি। আগামিকাল প্রথম ম্যাচ । প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তার আগে নিজের অভিজ্ঞতার কথা জানালেন পন্থ।

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। এতদিন পর মাঠে ফেরা প্রসঙ্গে পন্থ বলেছেন, ‘‘আমি কিছুটা চিন্তিত, কিছুটা উত্তেজিত এবং কিছুটা চাপেও রয়েছি। আবার পেশাদার ক্রিকেটে ফিরতে পেরে আমি খুশি। শনিবার প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছি। মাঠে নামার জন্য অপেক্ষা করতে পারছি না।” এরপর তিনি যোগ করেন, “ যতবার মাঠে নামি, ততবার আলাদা অনুভূতি হয়। যত বেশিক্ষণ সম্ভব ব্যাট করার চেষ্টা করতাম। প্রতিদিন একটু একটু করে উন্নতির চেষ্টা করতাম। ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবতাম না। প্রতিদিন শুধু নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যতটা সম্ভব হয়েছে।“

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনা হয় পন্থের। অস্ত্রোপচার হয় তাঁর। এরপর প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল পন্থের ক্রিকেট ভবিষ্যৎ। তিনি আদৌ আর খেলতে পারবেন কিনা, প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরাও। পন্থকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টার খামতি রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা, চিকিৎসকেরা।দীর্ঘ ১৫ মাস এনসিএ-তে রিহ্যাবের পর ফের নিজেকে ফিট করেন পন্থ।

আরও পড়ুন- আজ থেকে শুরু আইপিএল, প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-আরসিবি

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...