Saturday, June 27, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে আইপিএলের অভিযান শুরু চেন্নাই সুপার কিংস । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারালো ৬ উইকেটে। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে আরসিবি। চেন্নাইয়ের হয়ে চার উইকেট নেন মুশ্তাফিজুর। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে ৩৭ রান করেন রচিন রবিন্দ্র।

২) বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে গোলশূন্য ড্র করল ভারতীয় দল। ম্যাচে অনেক সুযোগ তৈরি করেও গোল করতে পারল না ইগর স্টিম্যাচের দল। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ‌্যতা অর্জন পর্বের প্রথম দ্বৈরথে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুনীল ছেত্রীদের।

৩) ফের ধাক্কা ব্রাজিলীও ফুটবলে। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রবিনহোর ৯ বছরের জেল। গতকাল নিজের বাড়ি থেকে গ্রেফতার হন রোবিনহোর। দু’বছর আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। এবার সাজা ঘোষণা করা হল। ২০১৩ সালে ইতালিতে এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল।

৪) বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ভারতীয় দল। এই ড্র-এর ফলে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ‌্যতা অর্জন পর্বের প্রথম দ্বৈরথে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুনীল ছেত্রীদের। ম্যাচে অনেক সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে পারেনি সুনীল ছেত্রীরা। আর দলের এমন পারফরম্যান্সে হতাশ দলের কোচ ইগর স্টিম্যাচ। স্টিম্যাচের মতে দলের খেলায় আরও উন্নতি দরকার।

৫) আজ আইপিএল-এর অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। জয় লক্ষ্য নাইট মেন্টর গৌতম গম্ভীরের। দলকে সমর্থন করতে মাঠে থাকতে পারেন কর্ণধার শাহরুখ খান।

আরও পড়ুন-জয় দিয়ে আইপিএলের অভিযান শুরু চেন্নাইয়ের, আরসিবিকে হারালো ৬ উইকেটে

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...