Wednesday, June 24, 2026

মেয়রের নির্দেশে গার্ডেনরিচকাণ্ডে তদন্ত কমিটি গঠন কলকাতা পুরসভার

Date:

Share post:

গার্ডেনরিচ কাণ্ডের পর নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ রুখতে কড়া আইনের পথে কেএমসি। পুলিশ প্রশাসন ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর, নতুন করে নোটিফিকেশন করা হল কমিশনারের তরফে। একদিকে যেমন ৪০১-এর ‘এ’ ধারা অনুযায়ী বেআইনি নির্মাণকারীর ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। তেমনই এই আইনকে কমপক্ষে ৭ বছর এবং তার বেশি করার প্রক্রিয়া শুরু হল। একইসঙ্গে আইনের এই ধারার সঙ্গে প্রতারণা এবং জোচ্চুরি আইনের ধারাগুলি যোগ করা যায় কিনা তার জন্য, শহরের বিশিষ্ট আইনজীবী এবং পুলিশকে একটি রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে।

অন্যদিকে, গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি তৈরি করল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পুর কমিশনার ধবল জৈন এই তদন্ত কমিটি তৈরি করেছেন।

এই কমিটিতে কলকাতা যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে এই তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে খবর। সেই সঙ্গে কমিটিতে রয়েছেন পুরসভার বিল্ডিং বিভাগ, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা। পাশাপাশি কলকাতা পুলিস, বিএলআরও এবং পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনাল মুগ্ধা চক্রবর্তীকে কমিটিতে রাখা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...