Wednesday, March 18, 2026

CAA আতঙ্কে মৃত যুবক, পরিবারের পাশে তৃণমূল সাংসদ

Date:

Share post:

CAA ও NRC চালু হলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কিংবা দেশ ছেড়ে চলে যেতে হবে, এই আতঙ্কে আত্মহত্যা করেছেন নেতাজীনগরের ৩৭ বছরের তরতাজা যুবক দেবাশিস সেনগুপ্ত। পরিবারের লোকজন সরাসরি অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকারের এই দানবিক কালা আইনের বিরুদ্ধে। সেই পরিবারের সদস্যদের কাছে সমবেদনা জানালেন সাংসদ এবং মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। সঙ্গে ছিলেন পৌরপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী।

যুবকের মৃত্যুর পর সর্বোতভাবে তাঁর বৃদ্ধ বাবার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। এমনকি মৃতদেহ বাড়িতে ফেরার পর শোকস্তব্ধ পরিবারের পাশেও দাঁড়িয়েছিলেন তাঁরা। কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির কারণে ৩৭ বছরের যুবকের মৃত্যু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এই আইন নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী কারো নাগরিকত্ব কাড়তে না দেওয়ার আশ্বাস দিয়েছেন। তৃণমূল নেতা কর্মীরাও যে কোনও পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...