Monday, March 16, 2026

বিদায়ী সাংসদের থেকে আশীর্বাদ নিলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী, নিলেন পরামর্শও!

Date:

Share post:

গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই তালিকায় যেমন একের পর এক চমক ছিল, পাশাপাশি বেশকিছু কেন্দ্রে পুরনো সাংসদের পরিবর্তে নতুন মুখ এনেছে এ রাজ্যের শাসক দল। তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর। নাম ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছিলেন মথুরাপুর লোকসভার তৃণমূল প্রার্থী বাপি হালদার। এই কেন্দ্রে বিরোধী আইএসএফ, এসইউসিআই প্রার্থীর নাম ঘোষণা হলেও প্রধান প্রতিপক্ষে বিজেপি এখনও প্রার্থী দিতে পারেনি।

২০০৯ সাল থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে। বিদায়ী সাংসদ প্রাক্তন আইএএস চৌধুরী মোহন জাটুয়া বয়স হওয়ায় এবং দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকায় এবার এই কেন্দ্রে নতুন মুখ হিসেবে বাপি হালদারকে প্রার্থী করেছে তৃণমূল। বাপি তাঁর পূর্বসূরি চৌধুরী মোহন জাটুয়ার সঙ্গে দেখা করে ভোট প্রচারের জন্য ‘টিপস’ নিলেন। সূত্রের খবর, তাঁকে পুরনো কর্মীদের বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন বিদায়ী সাংসদ চৌধুরী মোহন জাটুয়া।

এই কেন্দ্র থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে ২ লক্ষ ৯ হাজার ভোটে জয়ী হয়েছিলেন চৌধুরী মোহন জাটুয়া।অসুস্থতার কারণে এবার ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। বাপি হালদার সল্টলেকে তাঁর বাসভবনে যান। বেরিয়ে এসে বলেন, “আমি প্রচারে নামামাত্রই তাঁর আশীর্বাদ পেয়েছিলাম। এবার গিয়েছিলাম স্যরের কাছ থেকে প্রয়োজনীয় টিপস নিতে। প্রচারে আরও কীভাবে মানুষের কাছে যেতে হবে, তাও বলে দিয়েছেন উনি। সেই সঙ্গে জানিয়েছেন, আমার জন্য ভোট দিতে তিনি মথুরাপুর লোকসভার সাতপুকুরিয়াতে আসবেন। তিনি চান, এবার এই কেন্দ্র থেকে জয়ের ব্যবধান আরও বাড়ুক।”

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...