Saturday, April 4, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইডেনে রাসেল ঝড়। যার যেরে জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে হারালো ৪ রানে। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ৬৪ রানে অপরাজিত তিনি। ব্যর্থ গেল হায়দরাবাদের ব্যাটার ক্লাসেনের ৬৩ রান।

২) আইপিএল-এর প্রথম ম্যাচে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হারে ফ্যাফ ডুপ্লেসির দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়েন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। যা আইপিএল-এর ইতিহাসে নেই কারও। টানা ১৭ বার একই দলের হয়ে আইপিএল খেললেন কোহলি।

৩) অবশেষে মাঠে নামলেন ঋষভ পন্থ। দীর্ঘ ১৫ মাসের বিরতীর পর ফের ক্রিকেট মাঠে খেলতে নামলেন পন্থ। আর মাঠে নামেই আবেগে ভাসলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। বললেন ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কথা মনে রাখতে চাননা তিনি। মাঠে নেমে খেলা উপভোগ করতে চান তিনি।

৪) জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল পাঞ্জাব কিংস। দিল্লি ক্যাপিটালসকে হারালো ৪ উইকেটে। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন স্যাম কুরান। ৬৩ রান করেন তিনি। এদিকে দীর্ঘ ১৫ মাস পর ফের মাঠে নামলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। করলেন ১৮ রান।

৫) আইপিএল -এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ৬ উইকেটে জেতে চেন্নাই সুপার কিংস। সৌজন্যে মুস্তাফিজুর রহমান। চার ওভারে মাত্র ২৯ রান দিয়ে নেন চার চারটে উইকেট। একাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ ও মিডল অর্ডার গুঁড়িয়ে চেন্নাইকে ম্যাচ জিতিয়েছেন মুস্তাফিজুর। মুস্তাফিজুরের প্রশংসায় চেন্নাই অধিনায়ক।

আরও পড়ুন- ইডেনে রাসেল ঝড়, জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু কেকেআরের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...