Tuesday, June 23, 2026

রংয়ের উৎসবে ম.র্মান্তিক দু.র্ঘটনা! মা ফ্লাইওভারে মৃ.ত্যু বাইক আরোহীর

Date:

Share post:

ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে। ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। জানা গিয়েছে, এদিন বেপরোয়া গতিতে বাইক চালিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। এজেসি বোস রোড ফ্লাইওভার ও মা ফ্লাইওভারের সংযোগস্থলে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

প্রাথমিক তদন্তে অনুমান, ওই বাইক আরোহী মদ্যপ ছিলেন। মা ফ্লাইওভারে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মারেন তিনি। এতটাই জোরে ধাক্কা লাগে যে, বাইক থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান!

খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন- প্রকাশিত আইপিএল-এর দ্বিতীয় দফার সূচি, কোথায় ফাইনাল?

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...