Saturday, June 20, 2026

২৮ বছর পর দলিত প্রেসিডেন্ট পেল লাল দুর্গ জেএনইউ ছাত্র সংসদ

Date:

Share post:

ফের লালদূর্গ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ব বিদ্যালয়। গতকাল, রবিবার ফলপ্রকাশের পর চার শূন্যতে এবিভিপিকে দুরমুশ করল বামেরা। যদিও গণনার শুরুতে কিছুক্ষনের জন্য এগিয়ে ছিল গেরুয়া ছাত্র সংগঠন। লালদুর্গ জেএনইউ ছাত্র সংসদে এবার সভাপতি নির্বাচিত হলেন ধনঞ্জয়। ১৯৯৬- এর পর ২০২৪, প্রায় ২৮ বছর পর দেশের সর্বশ্রেষ্ঠ এই বিশ্ব বিদ্যালয়ে কোনও দলিত ছাত্র সংসদের প্রেসিডেন্ট হলেন।

সহ সভাপতির পদে জয়ী বাঙালি ছাত্র শিলিগুড়ির অভিজিত ঘোষ। বাত্তি লালা বাইরার পর ধনঞ্জই দলিত ছাত্র যিনি প্রসিডেন্ট হলেন। গয়ার বাসিন্দা ধনঞ্জয় পেয়েছেন ২৫৯৮ ভোটে। হারিয়েছেন এবিভিপির প্রার্থী উমেশ সি আজমিরাকে। তিনি পেয়েছেন ১৬৭৬ ভোটে। সহ সভাপতি পদে জয়ী অভিজিত ঘোষ পেয়েছেন ২৮০৯ ভোট। তিনি হারিয়েছেন এবিভিপির দীপিকা শর্মাকে। সাধারণ সম্পাদ পদে বাম প্রার্থী প্রিয়ংশী আর্য পেয়েছেন ২৮৮৭ ভোট। অন্যদিকে, যুগ্ম সম্পদাক পদে জয়ী হয়েছেন মহম্মদ সাজিদ।

ছাত্র সংসদ নির্বাচনে ভোটে লড়াই করেছিল এবিভিপি, আইসা, এসএফআই, এআইএসএফ। এছাডা়ও লড়াইয়ে ছিল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এবং সমাজবাদী ছাত্র সংগঠন এসসিএস।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...