Saturday, June 20, 2026

“রং জীবনকে আরও প্রাণবন্ত করে”! রাজ্যবাসীকে দায়িত্বের সঙ্গে দোল পালনের বার্তা অভিষেকের

Date:

Share post:

২৫ মার্চ অর্থাৎ সোমবার একদিকে বাংলায় যেমন দোল (Dol Yatra) অন্যদিকে দেশজুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব (Holi) ৷ সকাল থেকেই রঙের খেলায় মেতে উঠেছেন ছোট থেকে বড়রা ৷ এদিন রাজ্য তথা গোটা দেশবাসীকে রঙিন হোলির শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ দোলের দিন সকালেই গোটা দেশবাসীর উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন অভিষেক।

নিজের সোশ্যাল মিডিয়ায় দোলের শুভেচ্ছা বার্তা জানিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক লেখেন- দোলযাত্রা সবসময প্রিয়জনদের সাথে মূল্যবান সীমাহীন উত্তেজনার মুহূর্ত। রং জীবনকে আরও প্রাণবন্ত করে। এই দোলপূর্ণিমা আপনার জন্য প্রচুর হাসি, ভালবাসা এবং অনেক মধুর স্মৃতি বয়ে নিয়ে আসুক। দায়িত্বের সঙ্গে দোল পালন করুন। পাশাপাশি এদিন রঙিন হোলির শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতাও কামনা করেছেন অভিষেক৷

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...