Sunday, February 22, 2026

সার্ভিস সেন্টার থেকে আচমকাই উধাও জে পি নাড্ডার স্ত্রীর গাড়ি! খুঁজতে হিমশিম পুলিশ

Date:

Share post:

আচমকাই খোয়া গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) স্ত্রী মল্লিকা নাড্ডার (Mallika Nadda) গাড়ি। দিল্লির গোবিন্দপুরী এলাকায় একটি সার্ভিস সেন্টারে গাড়িটিকে পাঠানো হয়েছিল বলে খবর। আর সেখান থেকেই নাকি আচমকা গাড়ি চুরি গিয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে, গাড়ির চালক সংশ্লিষ্ট থানায় গাড়ি চুরির অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে দায়ের করা হয়েছে এফআইআর (FIR)।

অভিযোগপত্রে চালক জানিয়েছেন, গত ১৯ মার্চ মল্লিকা চার চাকার গাড়িটিকে নিয়ে গোবিন্দপুরী এলাকার সার্ভিস সেন্টারে গিয়েছিলেন। এরপর বিকেল ৩টে নাগাদ গাড়িটি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু গাড়ি দেওয়ার পর চালক বাড়ি ফিরে এসেছিলেন দুপুরের খাবার খাওয়ার জন্য। খেয়ে আবার সার্ভিস সেন্টারে যান তিনি। কিন্তু অভিযোগ, ততক্ষণে উধাও গাড়ি। এরপরেই থানায় যান তিনি। পরে চালকের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এরপর ৬ দিন কেটে গেলেও এখনও নড্ডার স্ত্রীর সেই গাড়িটি উদ্ধার করা যায়নি।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...