Friday, June 26, 2026

বিল পেশ বিধানসভায়, KMC-র পাশাপাশি বাংলার বাড়ি’ প্রকল্পে এবার বাড়ি তৈরি করবে KMDA

Date:

Share post:

শহরাঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য সুখবর। রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাশাপাশি এবার থেকে বাড়ি তৈরি করবে কে.এম.ডি.এ বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিও (KMDA)। শনিবার রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) এই বিল পেশ করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

কেন্দ্রের আবাস যোজনা নিয়ে যখন রাজ্য-কেন্দ্র দ্বৈরথ অব্যাহত তার মাঝেই বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য। আরও বেশি মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনতে এবার থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাশাপাশি কাজ করবে কে.এম.ডি.এ। শনিবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে এই বিল পেশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। এই প্রকল্পে কেন কেএমডিএ-কে যুক্ত করা হল তার ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী। এই শহরের অধিকাংশ মানুষ ঠিকাপ্রজা সত্ত্ব পেয়ে বাস করছেন। তাদের ছোট ফ্ল্যাট তৈরি করে দেওয়ার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এই সংশোধনীর আগে পর্যন্ত জমির দলিল হস্তান্তরের সমস্যা ছিল। তা মিটল বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুন- অনিয়ম ঠেকাতে ক.ড়া পদক্ষেপ! জমি রেজিস্ট্রিতে নয়া নির্দেশিকা রাজ্যের

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...