Saturday, June 6, 2026

অনিয়ম ঠেকাতে ক.ড়া পদক্ষেপ! জমি রেজিস্ট্রিতে নয়া নির্দেশিকা রাজ্যের

Date:

Share post:

বায়োমেট্রিক ছাড়া আর জমি-বাড়ি রেজিস্ট্রেশন করা যাবে না। রাজ্যে জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটি স্পেশ্যাল প্রভিশন বা বিশেষ ব্যবস্থা আছে। ১৯০৮ সালের নির্ধারিত আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী বিশেষ কিছু ক্ষেত্রে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করিয়ে আনার সুবিধা রয়েছে। সেক্ষেত্রে বায়োমেট্রিক ছাপ নেওয়া বাধ্যতামূলক নয়। এই নিয়মকেই সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে একটি অসাধু চক্র। জমির আসল মালিকের অজান্তেই জমি অন্যের নামে করিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে। বাড়ছে জাল দলিল তৈরির প্রবণতাও। এধরণের অভিযোগের প্রেক্ষিতে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি অধিকরণ এক নির্দেশিকা জারি করেছে।

নয়া নির্দেশিকায় বাড়ি গিয়ে রেজিস্ট্রি করানোর ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। তাতে সাফ বলা হয়েছে, বাড়িতে গিয়ে রেজিস্ট্রির আবেদন যাচাই করে যদি দেখা যায় যে সত্যিই আবেদনকারী কোনোভাবেই অফিসে আসতে পারবেন না, তবেই তা মঞ্জুর হবে। নিয়ম বহির্ভূতভাবে যদি বাড়ি গিয়ে রেজিস্ট্রি করা হয়, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বিভাগীয় অধিকর্তার কাছে আগের মাসের রিপোর্ট পাঠাতে হবে। কলকাতার জেলায় রেজিস্ট্রি বিভাগকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপের ফলে বায়োমেট্রিক ছাড়া রেজিস্ট্রির সংখ্যা অনেকটাই কমবে। অসুস্থতার কারণে যাদের সত্যিই রেজিস্ট্রি অফিসে আসার ক্ষমতা নেই, তাঁদের জন্য এই ব্যবস্থা আরও কার্যকরী করার ক্ষেত্রেও এই পদক্ষেপ ভীষণ কাজে দেবে। বাড়িতে গিয়ে রেজিস্ট্রির জন্য ৪০০ টাকা সরকারি ফি দিতে হয়। এক্ষেত্রে যাতে কোনও অনৈতিক লেনদেন না হয়, সে বিষয়েও মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।

আরও পড়ুন- বারাসতের পদ্মপ্রার্থী মাদক পাচারকারী! স্বপন-ইস্যুতে বিজেপিকে তুলোধনা তৃণমূলের

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...