Friday, June 26, 2026

প্রশিক্ষণই বাঁচালো প্রাণ! খলিলভ-ই এখন মস্কোর ‘হিরো’

Date:

Share post:

কোন প্রশিক্ষণ কার জীবনে কীভাবে কাজে আসে তা হয়তো বিপদ না এলে বোঝাই সম্ভব না। চরম বিপদে স্নায়ুকে শক্ত রেখে সেই প্রশিক্ষণ কাজে লাগানোটাও একটা বড় চ্যালেঞ্জ। সেই পরীক্ষাতে পাস করেই এখন মস্কো শহরের নায়ক ১৫ বছরের ইসলাম খলিলভ। শুক্রবারের ক্রকাস সিটি হলে হামলার ঘটনায় প্রায় ১০০ জনের প্রাণ বাঁচিয়েছিল এই খলিলভ।

সিটি হলের স্টোরে পার্টটাইম কাজ করত ইসলাম খলিলভ। জঙ্গি হামলা হওয়ার সময় বিস্ফোরণের শব্দ আর গুলির আওয়াজ শুনেই বিপদের আঁচ পেয়েছিল সে। সঙ্গে সঙ্গে দল বেধে মানুষ বেরিয়ে আসতে দেখে সে। নিজে বিপদের মুখে পালিয়ে না গিয়ে প্রাণ বাঁচানোর জন্য দৌঁড়াতে থাকা মানুষকে পথ দেখায়। চিৎকার করে বলতে থাকে কোন পথে পালাতে হবে।

এভাবেই সেই সন্ধ্যায় ১০০-র বেশি মানুষকে বাঁচিয়েছিল খলিলভ। রক্ষা পাওয়া মস্কোবাসী তাকে হিরোর আসনে বসালেও সে নিজেকে হিরো মানতে নারাজ। তার বক্তব্য সে চাকরি পাওয়ার সময় আর সবার মতোই এই প্রশিক্ষণ পেয়েছিল। ঘটনার দিন বিপদ দেখে শুধু নিজের কী করা উচিত সেই কাজই করেছিল।

এমনকি তার আরও দাবি এটা তার চাকরিরই একটা অংশ ছিল। তাই পালাতে থাকা একজনকেও সে পিছনে ফেলে আসেনি খলিলভ। ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠার পরে অবশ্য সে খানিকটা ভয় পেয়েছিল। ছেলের বাহাদুরিতে মাও খুশি হওয়ার থেকে বেশি ভয় পেয়েছিলেন কারণ এই জঙ্গি হানাই কেড়ে নিয়েছে ১৩৩ জনের প্রাণ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...