Friday, June 26, 2026

২৬১ করেও হার, পাঞ্জাবের বিরুদ্ধে কোথায় ভুল? কী বললেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র ?

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসে কাছে ৮ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কেকেআরের ব্যাটাররা নিজেদের কাজ করলেও, বোলাররা ব্যর্থ। ম্যাচে শুধু একটি উইকেট পেয়েছেন সুনীল নারিন। উইকেট পাননি হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলরা। তাই ম্যাচ হারের জন্য নাম না করে বোলারদের কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র। ম্যাচ শেষে ব্যাটারদের প্রশংসা করলেও, বোলারদের নাম মুখেও আনলেন না তিনি।

ম্যাচ শেষে নিজেদের হার নিয়ে শ্রেয়স বলেন, “ ২৬১ রান করে হারতে হবে ভাবিনি। ব্যাটারেরা যেভাবে ব্যাট করেছে তা এক কথায় অসাধারণ। নারিন খুব ভাল ব্যাট করেছে। সল্টও শুরু থেকে চালিয়েছে। ওদের খেলা দেখতে খুব ভাল লাগে। ওদের কাছে এর থেকে বেশি আর কী চাইব? নারিন এবার যা খেলছে অবাক হয়ে যাচ্ছি। আশা করছি আগামী দিনেও এই ফর্মে খেলবে ও।”

২৬১ করেও হার। কোথায় ভুল? এই প্রশ্নের উত্তরে কলকাতার অধিনায়ক বলেন, “ দুটো দলই খুব ভাল খেলেছে। আমাদের দেখতে হবে কোথায় আমরা হারলাম? কেন এই রান বাঁচাতে পারলাম না? আমাদের সব খতিয়ে দেখে আরও ভাল পরিকল্পনা করতে হবে।“

এই ম্যাচে হারের ফলে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে কেকেআর। এমন অবস্থায় ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কলকাতা। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রেয়সরা।

আরও পড়ুন- ওড়িশার বিরুদ্ধে নামার আগে বাগানের ক্লোজড ডোর অনুশীলন বাগানের, বিশেষ প্রস্তুতি হাবাসের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...