Friday, June 26, 2026

কংগ্রেসের নালিশে বহরমপুরে আইসি বদল কমিশনের!

Date:

Share post:

লোকসভা নির্বাচন (Loksabha Election) চলাকালীন ফের আইসি বদল করলো জাতীয় নির্বাচন কমিশন (Baharampur IC transferred by EC)। আগামী ১৩ মে বহরমপুরে ভোট। আর তার আগেই সেখানকার আইসিকে সরাল কমিশন (Election Commission)। এর আগে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলতেই কড়া পদক্ষেপ করল কমিশন।

জাতীয় নির্বাচন কমিশন রাজ্যকে যে চিঠি দিয়েছে সেখানে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত ‘মেমো’র ভিত্তিতেই বহরমপুরের আইসি-কে সরানো হল। এর পাশাপাশি পরিবর্ত হিসেবে নাম প্রস্তাব করার কথাও বলা হয়েছে। এর আগে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশ কুমারকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর। আইসির বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল যে কংগ্রেসের প্রচারে নাকি বাধা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক। বহরমপুর থেকে আইসি বদল করা হলেও ভোটের কাজে তাঁকে ব্যবহার করা যাবে না বলে কোনও নির্দেশিকা দেয়নি কমিশন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...