Saturday, June 13, 2026

কেজরিওয়ালকে গ্রেফতার কেন? মোদির বাসভবন ঘিরে বিক্ষোভ – প্রতিবাদে AAP  

Date:

Share post:

ভোটের মুখে প্রতিহিংসামূলক রাজনীতি করছে বিজেপি (BJP)। দেশজুড়ে বিরোধীদের অভিযোগ ক্রমাগত তীব্র হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী (CM of Delhi) অরবিন্দ কেজরিওয়ালকে ইডি (ED arrested Arvind Kejriwal) গ্রেফতার করার পর থেকেই দিল্লিতে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) বাসভবন ঘেরাও কর্মসূচি আম আদমি পার্টির (AAP) কর্মী সমর্থকদের। আজ সকাল থেকেই রাজধানির রাস্তায় আঁটোসাঁটো নিরাপত্তা। সূত্রের খবর সকাল দশটা নাগাদ পাটিল চক এলাকায় আপ নেতা কর্মী সমর্থকরা একে একে জড়ো হতে শুরু করেন। বিক্ষোভের সামিল মহিলারাও।

বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বিরোধীদের ফাঁসানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। প্রধানমন্ত্রীর বাসভবন ৭ নম্বর, লোককল্যাণ মার্গ ঘেরাও করে তাই জবাবদিহি চায় আম আদমি পার্টি। সকাল থেকেই সতর্ক রয়েছে প্রশাসন। নরেন্দ্র মোদির বাড়ির সামনে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে। দিল্লির মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও পাটিল চক এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে ঢোকা বেরোনোর কিছু গেট নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসায় নিত্যযাত্রীদের সফদরজং রোড, আকবর রোড এবং তিন মূর্তি মার্গ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে। নিয়ম মেনে প্রধানমন্ত্রীর বাসভবনের বেশ কিছুটা দূরত্বেই বিক্ষোভকারীদের আটকে দেওয়ার জন্য তৈরি পুলিশ প্রশাসন। আজ দিল্লিতে আপ এবং বিজেপির বিক্ষোভ কর্মসূচি। একদিকে কেজরিওয়ালের মুক্তির দাবি অন্যদিকে কেজরিওয়ালের ইস্তফার দাবি। উভয় পক্ষের শক্তি প্রদর্শন। ইতিমধ্যেই কামাল আতাতুর্ক মার্গ, অশোক রোড, তুঘলক রোডে যান চলাচল বন্ধ। উল্টোদিকে, দিল্লি বিজেপির তরফে আইটিও থেকে সচিবালায় পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। দুপক্ষের কর্মসূচিতে অশান্তির আশঙ্কায় রাজধানি।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...