Friday, June 26, 2026

নির্বাচনী বিধি না মানলে বাতিল হবে দলের স্বীকৃতি! কড়া কমিশন

Date:

Share post:

প্রথম দফার লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। দিন ঘোষণা থেকে চালু হয়ে গেছে আদর্শ আচরণবিধি (MCC)। কিন্তু কোনও তারকা প্রার্থী বা প্রচারক যদি সেই নিয়ম না মানেন সেক্ষেত্রে দলীয় প্রতীক এমনকি দলের স্বীকৃতি বাতিল হয়ে যেতে পারে বলেই কড়া নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India)।

মার্চের এক তারিখে কমিশনের তরফে যে আচরণ বিধি সংক্রান্ত গাইডলাইন দেওয়া হয়েছিল তা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় সেদিকে সজাগ দৃষ্টি দিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। নির্দেশিকা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল ভোট প্রচারের সময় রাজনৈতিক দল বা প্রার্থী কোন ভুয়ো মন্তব্য করতে পারবেন না, ভিত্তিহীন বা ভুয়ো বিজ্ঞাপন সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না, রাজনৈতিক দলের প্রচারে যাতে কোনও ভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট না হয়, তা মাথায় রাখতে হবে, কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনও ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না। কমিশন সূত্রে খবর, কোনও রাজনৈতিক দল যদি তারকা প্রচারকদের নির্বাচনী বিধি মেনে চলা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তা হলে ১৯৬৮-এর ধারা ১৬-এ ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যার ফলে সংশ্লিষ্ট দলের স্বীকৃতি বাতিল হতে পারে। এমনকি ‘ফ্রিজ’ হতে পারে নির্বাচনী প্রতীকও। যদিও এখনও পর্যন্ত কোনও দলের বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ মেলেনি।

Related articles

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...