Wednesday, June 24, 2026

অভিমানী রুদ্রনীলকে নিয়ে ছড়া কাটলেন কুণাল

Date:

Share post:

টিকিট না পেয়ে বিজেপিতে বিদ্রোহ চলছেই , আর সেই দলে নতুন সংযোজন রুদ্রনীল ঘোষ। দোলের দিনই বিজেপির কমপক্ষে ৭৭ টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিজেপি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। আর এই আবহেই তার প্রতি সহমর্মিতা দেখিয়ে ছড়া কাটলেন কুণাল ঘোষ।

মঙ্গলবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,
রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া
গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া।
ভারাক্রান্ত হৃদয়ে রুদ্র ছাড়িছেন গ্রুপ।
দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ।

রুদ্রনীল অবশ্য ড্যামেজ কন্ট্রোলে দাবি করেছেন, শুভেচ্ছা-বার্তায় বিরক্ত হয়েই গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, প্রায় ৭৭টি গ্রুপে আমাকে রাখা হয়েছিল, বিজেপিতেই আছি, অফিসিয়াল ১২টি গ্রুপেও আছি, এখনও ছাড়ার ব্যাপারে কোনও আলোচনা হয়নি।

তিনি স্পষ্ট জানিয়েছেন, টিকিট পাবেন আশা করেছিলেন, দল চাইলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও প্রার্থী হতে রাজি আছেন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...