Saturday, March 14, 2026

হোলিতে চুপিসারে বিয়ে সারলেন তাপসী! খবর পেল না বিটাউন

Date:

Share post:

হোলির উৎসবে সকলে যখন রঙের খেলায় ব্যস্ত, তখন নিজের জীবনের পরবর্তী ধাপে এগিয়ে গেলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu )। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে চুপি চুপি গাঁটছড়া বাঁধলেন ডাঙ্কি গার্ল (Taapsee Pannu Mathias Boe Marriage)। টের পেল না বলিউডও!

রঙিন বসন্তে তাপসীর বিয়ের খবরে সরগরম ছিল মিডিয়া। নায়িকা অবশ্য নিজে কোনও কিছু জানাননি।তবে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি আপলোড করা হয়েছে সেখান থেকেই মনে করা হচ্ছে যে সকলের অজান্তেই বন্ধুবান্ধবকে সাক্ষী রেখে উদয়পুরে বিয়ে করেছেন তাপসী। তবে হোলি (Holi) নয়, বরং হোলির আগে ২৩ মার্চ ঘরোয়া পরিবেশে শিখ ও খ্রিস্টান মতে বিয়ে করেছেন যুগলে। সোমবার রঙিন উৎসবে বন্ধু-বান্ধবের সঙ্গে রং খেলতে দেখা গেছে নায়িকাকে এবং সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে বিয়ের কোনও ছবি এখনও প্রকাশ্যে আসেনি। খুব তাড়াতাড়ি মুম্বইয়ে তাপসীর বিয়ের রিসেপশন পার্টি আয়োজিত হবে বলে জানা যাচ্ছে।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...