Friday, June 26, 2026

হুড়মুড়িয়ে নদীতে সেতু! আমেরিকায় মর্মান্তিক দুর্ঘটনায় নাশকতার আশঙ্কা

Date:

Share post:

পণ্যবাহী জাহাজের ধাক্কায় আমেরিকার বাল্টিমোর (Baltimore) প্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুরুত্বপূর্ণ ফ্রান্সিস স্কট কি ব্রিজ (Francis Scott Key Bridge)। সেতুর উপর থাকা একাধিক গাড়ি মুহূর্তে তলিয়ে গেল নদীতে। দুর্ঘটনার মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে মধ্য রাতে এই দুর্ঘটনা ঘটায় হতাহতের সংখ্যা খুব বেশি বাড়েনি। অন্তত ২০ জন মানুষ ও বেশ কিছু গাড়ি নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা। ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেরিল্যান্ডের গভর্নর (Governor of Maryland)।

আমেরিকার সময় সোমবার রাত প্রায় ১.৩০ নাগাদ ফ্রান্সিস স্কট কি ব্রিজের একটি থামে ধাক্কা মারে একটি পণ্যবাহী জাহাজ – দ্য ডালি (DALI)। ধাক্কার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে পাতাপস্কো (Patapsco river) নদীতে ভেঙে পড়ে গোটা ব্রিজ। ধাক্কা কতটা জোরে লাগলে প্রায় তিন কিলোমিটার লম্বা ব্রিজ ভেঙে গুঁড়িয়ে যায়, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এফবিআই (FBI)। বন্দর থেকে রওনা দেওয়ার এক ঘন্টার মধ্যে কীভাবে ব্রিজে এসে ধাক্কা মারল দ্য ডালি, তারও তদন্ত চলছে।

পাতাপস্কো নদীপথে শুধুমাত্র ২০২৩ সালে আট লক্ষ পণ্যবাহী জাহাজ যাতায়াত করেছে। আমেরিকার সঙ্গে গোটা বিশ্বের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা এই নদীপথের। দ্য ডালি জাহাজটিও শ্রীলঙ্কার (Sri Lanka) উদ্দেশে রওনা দিয়েছিল রাত সাড়ে বারোটা নাগাদ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট। উদ্ধারের পাশাপাশি শুরু হয় তদন্তও। জাহাজের সব নাবিক ও দুই চালককে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এফবিআই-এj পাশাপাশি ঘটনার তদন্তে আমেরিকার মাদক, অস্ত্র, বিস্ফোরক সংক্রান্ত সংস্থা এটিএফ (ATF)-ও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...