Saturday, April 4, 2026

লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি কলেজ সার্ভিস কমিশনের, কীভাবে আবেদন? জানুন

Date:

Share post:

এবার লাইব্রেরিয়ান নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করল কলেজ সার্ভিস কমিশন। অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। একমাত্র ইন্টারভিউর মাধ্যমে হবে নিয়োগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেট পরীক্ষা অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় লাইব্রেরী এবং ইনফরমেশন সাইন্সে মাস্টার্স ডিগ্রীতে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। বয়স হতে হবে ৪০ এর মধ্যে। বেতন ধার্য করা হয়েছে ৫৭,৭০০ টাকা। www.wbcsconline.in এই ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। ২০ এপ্রিল আবেদনের শেষ দিন।

আরও পড়ুন- প্র.য়াত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ, শো.কপ্রকাশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...