Wednesday, June 24, 2026

নির্বাচনী বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দু.র্নীতি! অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্যে অ.স্বস্তিতে বিজেপি

Date:

Share post:

নির্বাচনী বন্ড (Electoral Bond) শুধু দেশের নয়, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। এর ফল ভোগ করতেই হবে নরেন্দ্র মোদির সরকারকে (Narendra Modi)। বুধবার স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন মোদি সরকারেরই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর।

সাংবাদিকদের কাছে তিনি কুণ্ঠাহীন ভাবে জানান, নির্বাচনী বন্ডের মাধ্যমে যে দুর্নীতি হয়েছে তা সকলেই দেখেছেন। সবার কাছেই এটা স্পষ্ট, শুধু ভারত নয়, সারা পৃথিবীতে সবচেয়ে বড় দুর্নীতি এই নির্বাচনী বন্ড। এখানেই থেমে থাকেননি বিশিষ্ট এই অর্থনীতিবিদ। স্ত্রী কেন্দ্রের অর্থমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি অকপটে মন্তব্য করেছেন, বিজেপিকে এই বন্ড যথেষ্ট ভোগাবে বলেই মনে হয়। এই দুর্নীতির জন্যই কেন্দ্রের এখনকার সরকারকে কঠিন শাস্তি দেবেন ভোটাররা। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন এই দুর্নীতিকে কেন্দ্র করেই সামনে লোকসভা নির্বাচনে ভরাডুবির প্রবল সম্ভাবনা বিজেপির। অর্থমন্ত্রীর স্বামীর এই মতামতে নির্বাচনের মুখে স্বাভাবিক ভাবেই গভীর অস্বস্তিতে বিজেপি।

আরও পড়ুন- Sayantika Banerjee : বরাহনগর উপনির্বাচনে তৃণমূলের সম্ভাব্যপ্রার্থী সায়ন্তিকা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...