Tuesday, April 7, 2026

নারদাকাণ্ডে ফের তৎপর সিবিআই! ম্যাথু স্যামুয়েলকে নিজাম প্যালেসে তলব

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে ফের নারদ কেলেঙ্কারি নিয়ে তৎপর সিবিআই। এই মামলায় আবার নতুন করে নাড়াচাড়া শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এই মামলার সূত্রে তলব করেছে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে।

জানা গিয়েছে, ম্যাথুকে আগামী ৪ এপ্রিল সকাল ১১টার সময় ডেকে পাঠানো হয়েছে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতরে। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে বাংলায়, তার ঠিক ১৫ দিন আগেই হঠাৎ নারদ মামলার মূল সূত্রধরকে ডেকে পাঠানোর ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

সূত্রের খবর, ম্যাথুকে পাঠানো চিঠিটি পাঠিয়েছেন কলকাতার সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক রিসিনামোল কে সি। ম্যাথুকে তিনি চিঠিতে লিখেছেন, “আমি যে মামলাটির তদন্তের দায়িত্ব নিয়েছি, সেই মামলা সংক্রান্ত কিছু জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে কলকাতার নিজাম প্যালেসে এসে দেখা করতে হবে।”

 

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...