Tuesday, March 31, 2026

স্মরণানন্দ মহারাজকে শ্রদ্ধা জানাতে মঠে বাড়ছে ভক্ত সমাগম, আজ রাতেই শেষকৃত্য

Date:

Share post:

রামকৃষ্ণ মঠ মিশনের (Ramakrishna Math Ramakrishna Mission) অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ (Swami Smaranananda Maharaj) প্রয়াত হয়েছেন। মঙ্গলের রাত থেকে এখনও পর্যন্ত বেলুড় মঠে বিপুল ভক্ত সমাগমের ছবি ধরা পড়েছে। অধ্যক্ষ মহারাজকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে সকাল থেকেই মঠের সংস্কৃতি ভবনে লম্বা লাইন ভক্তদের। গতকালই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

গতকাল সারারাত মঠের দরজা খোলা থাকার পর আজও সকাল থেকে মঠ প্রাঙ্গণে সন্ন্যাসী, সাধারণ ভক্ত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহারাজের কাছে দীক্ষিত মানুষেরা আসছেন। রাতেই মঠে যান বালির তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায়। সকালে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী অরূপ রায়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে আজ রাত নটায় ষোড়শ অধ্যক্ষ মহারাজের শেষকৃত্য বেলুড় মঠেই সম্পন্ন হবে। দীক্ষিত ভক্তদের কী নিয়ম পালন করতে হবে সে প্রসঙ্গে আজ রাতে আপডেট দেওয়া হবে বলে মঠ সূত্রে খবর।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...