Monday, April 6, 2026

কুণালের দাবিতেই সিলমোহর, অভিজিৎ গাঙ্গুলিকে ২ লাখ ভোটে হারানোর ডাক তমলুকের বিজেপি নেতার!

Date:

Share post:

স্বেছাবসর নিয়ে রাজনীতিতে আসা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রকাশ্য সভা থেকে ২ লাখ ভোটে হারানোর ডাক দিলেন দলেরই নেতা! তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা চন্দন মণ্ডল প্রকাশ্যে দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর ডাক দিলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনা ঠিক কী? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে বিজেপির নির্বাচনী সভা থেকে চন্দন মণ্ডল বক্তব্য রাখার সময় বার বার বলছেন, “তমলুক আমরা কম করে ২ লাখ ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারাবো।” মঞ্চে উপস্থিত বিজেপির অন্যান্য নেতারা যা শুনে হতভম্ব হয়ে যান। হাসাহাসিও করতে দেখা যায় তাঁদের। পরে অবশ্য ভুল শুধরে নিয়ে চন্দন মণ্ডল কিছুটা মৃদু স্বরে বলেন, ২ লাখ ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে জেতাতে হবে।

কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে  এই ভিডিও পোস্ট করে কটাক্ষের সুরে লেখেন, “নাও, ঠেলা বোঝো…! অভিজিৎ গাঙ্গুলিকে দুলক্ষ ভোটে হারানোর ডাক। ইনি চন্দন মন্ডল, তমলুকে বিজেপির সম্পাদক। আগেই বলেছিলাম গদ্দারপন্থীরা অভিজিতবাবুকে হারানোর খেলা খেলবে।সেটাই মুখ থেকে বেরিয়ে গেছে।”

কিছুদিন আগে কুণাল ঘোষ দাবি করেছিলেন, তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে তাঁকে হারিয়ে দেবে শুভেন্দু অধিকারী। নাম না করে কুণালের দাবি ছিল, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে, সেই ও হারিয়ে দেবে। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন ভোটে না দাঁড়ান।

তখনও বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। সেই সময় কুণাল এক্স হ্যান্ডলে লিখেছিলেন, “শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না তমলুকে।”

সঙ্গে তিনি আরও লিখেছিলেন, “তমলুকে তৃণমূল জিতবে। দু’মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে নিয়ে যাচ্ছে, সে-ও আপনাকে হারাবে। তার দলে অনেক বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসাবে ভাবতে বললাম।” তমলুকের শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা চন্দন মণ্ডলের ভিডিও সামনে এনে নিজের দাবির স্বপক্ষে ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন কুণাল।






 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...