Saturday, April 4, 2026

অভিষেকের সভায় তৃণমূলে যোগদান মথুরাপুরের একঝাঁক বিজেপি নেতার

Date:

Share post:

লোকসভা ভোটের আগে ফের বিজেপিতে ভাঙন। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে একঝাঁক বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার মথুরাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে একটি বিশাল জনসভা করেন। সেখানেই মঞ্চে অভিষেকের উপস্থিতিতে স্থানীয় নেতৃত্বের হাত থেকে পতাকা তুলে নেন ওই বিজেপি নেতারা।

এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দিলীপ জাটুয়া, শান্তনু বাপুলি, মিন্টু ময়রা, রাহুল গায়েন, রাজারাম মণ্ডল, অনিন্দ্র হালদার, রাজু হালদার, আতা গাজী, এবং অঞ্জনা সর্দার। তাঁদের সঙ্গে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন। দিলীপ জাটুয়া একুশের বিধানসভা নির্বাচনে মন্দিরবাজার কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে ভোট লড়েছিলেন। তিনি ছিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি। একটা সময় তৃণমূল ছেড়েই দিলীপ-শান্তনুরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিজেপির প্রতি মোহভঙ্গ হওয়াতেই তাঁরা ঘরে ফিরলেন বলে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে লোকসভা ভোট বাপি হালদারকে বড় ব্যবধানে জেতানোর শপথও নিয়েছেন তাঁরা।

যোগদানের পর তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়, “আমরা তাদের আমাদের পরিবারে স্বাগত জানাই এবং নিশ্চিত যে তারা বাংলা-বিরধীদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমাদের হাতকে শক্তিশালী করবে। এঁরা মা, মাটি, মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...