Wednesday, June 24, 2026

“গলা টিপলে দুধ বেরোবে”! ওই দুধে চা বানিয়ে লকেটকে খাওয়াতে চান দেবাংশু!

Date:

Share post:

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট করে দিয়েছেন, ব্যক্তি কুৎসা করা যাবে না। কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই প্রার্থীরা প্রচারে ঝাঁজ বাড়াতে ব্যক্তি কুৎসায় মেতে উঠছেন। নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। এবার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপধ্যায় কুরুচিকর আক্রমণ করলেন তমলুকের তৃণমূল প্রার্থী যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে।

ঘটনা ঠিক কী? সন্দেশখালির “প্রতিবাদী মুখ” তথা বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র স্বাস্থ্য সাথী ও লক্ষীর ভাণ্ডারের উপভোক্তা। যা নিয়ে দেবাংশু ভট্টাচার্যের তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ প্রসঙ্গে লকেট বলেন, ”বাচ্চা ছেলে দেবাংশু। ওর গলা টিপলে দুধ বেরোবে। এরা বেশি বেড়ে পাকা। আজ এসেছে কাল থাকবে না। তৃণমূলের সংস্কৃতি বলে কিছু নেই। ওদের মালিক যা বলে সেনারা তাই শোনে।”

লকেটটে পালটা জবাবও দেন দেবাংশু। সোশাল মিডিয়া।পোস্টে তমলুকের তৃণমূল প্রার্থীর কটাক্ষ, “লকেটদি বলেছেন আমার গলা টিপলে নাকি দুধ বের হবে। আমি তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলি, তিনি দয়া করে একদিন আমার গলা টিপতে আসুন। যে দুধ নির্গত হবে সেটা দিয়ে চা বানিয়ে খাওয়াব।”

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...