Saturday, June 27, 2026

মেট্রো কর্তৃপক্ষ সহযোগিতা করলেই ব্লকেজ দিতে তৈরি কলকাতা পুলিশ

Date:

Share post:

নিউ গড়িয়া (New Garia)-বিমানবন্দরগামী (Airport) মেট্রো (Mtero) নিয়ে কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পাল্টা দিয়েছে লালবাজারও। সূত্রের বক্তব্য, মেট্রোর তরফে যে অভিযোগ করা হচ্ছে তা একতরফা। কলকাতা ট্রাফিক পুলিশ ব্লকেজ দিতে চায় না এমনটা নয়। এই মুহূর্তে চিংড়িহাটাতে একটি ব্লকেজ দেওয়া হয়েছে। আবার একটি জায়গায় ব্লকেজ চাইছে মেট্রো। কিন্তু জায়গায় জায়গায় ব্লকেজ দিলে বিমানবন্দরগামী যান চলাচল বিঘ্নিত হবে। লালবাজারের বক্তব্য, একটি জায়গায় ব্লকেজ নিয়ে কাজ সম্পন্ন করুক। তারপর অন্য জায়গায় ব্লকেজ দেওয়া হবে।

কলকাতা পুলিশের পালটা অভিযোগ, অনেক ক্ষেত্রে যে সময়ের জন্য ব্লকেজ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ তা নির্দিষ্ট সময়ে পূরণ করা হচ্ছে না। অভিযোগ, ইএম বাইপাসে কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ৬০ দিনের জন্য ব্লকেজ চেয়েছিল মেট্রো। কিন্তু ১৫০ দিন অতিরিক্ত সময় কেটে গিয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় যে অতিরিক্ত সময় লাগবে, কাজের জন্য সে বিষয়ে পুলিশকে কিছু জানানোও হয়নি। এমনকী, বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ কমিশনার বৈঠক ডাকলেও তাতে অংশ নেননি মেট্রো কর্তৃপক্ষ।

লালবাজারের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অসযোগিতার কথা বলা হলেও আদতে মেট্রো কর্তপক্ষ, আরভিএনএল ও সাব কন্ট্রাকটরদের নিজেদের মধ্যে বোঝাপোড়ার অভাব রয়েছে। আর সেই জন্য সমস্যা হচ্ছে। লালবাজার স্পষ্ট জানিয়েছে, তারা ব্লকেজ দিতে প্রস্তুত। সব রকম সহযোগিতা করা হচ্ছে। কিন্তু মেট্রো সময় মেনে ব্লকেজ ক্লিয়ার করতে হবে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...