Saturday, April 4, 2026

চা-সিঙাড়া থেকে মাংস-ভাত, বিরিয়ানি, ভোট প্রচারে খাবারের দর বাঁধল নির্বাচনী দফতর

Date:

Share post:

এবার লোকসভা ভোট প্রচারে প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা অনেকটাই বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আবার প্রচারের সময় প্রার্থীর খাবার, গাড়ি সহ বিভিন্ন খাতে খরচের তালিকা তৈরি করে দিচ্ছে জেলা নির্বাচনী দফতর। যেমন পাঞ্জাবের জলন্ধরে একজন প্রার্থী প্রচারে এক কাপ চায়ের সঙ্গে এক পিস সিঙাড়া জন্য ১৫ টাকা খরচ করতে পারবেন।রাজ্য ও জেলাভিত্তিক এই হিসেবেটা পাল্টে যাচ্ছে। কোথাও কম, কোথাও বেশি।

হিংসার মণিপুরের থৌবাল জেলায় চা, কফি, কচুরি, খেজুর ও গজার দাম ১০ টাকা ধার্য করা হয়েছে। আবার টেংনৌপাল জেলায় লাল চায়ের দাম ৫ টাকা ও দুধ চায়ের দাম ১০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া সেখানে হাঁস ও মুরগির মাংসের দাম ৩০০ টাকা ও ৪০০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। আবার চেন্নাইয়ে চা ও কফির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ১৫ টাকা ও ২০ টাকা। সেখানে প্রার্থীরা প্রচারে কাউকে চিকেন বিরিয়ানি খাওয়াতে চাইলে ১৫০ টাকার বেশি খরচ করতে পারবেন না। একইভাবে উত্তর ভারতে ভেজ থালি, কচুরি বা জিলিপির দামও বেঁধে দেওয়া হয়েছে।প্রার্থীরা বেঁধে দেওয়া দামের মধ্যেই খরচ করছেন কি না, তার দিকেও নজর রাখা হচ্ছে। আর এই বেঁধে দেওয়া খরচের তালিকা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। অনেকে বলছেন, বিভিন্ন খাবারের যে দাম বেঁধে দেওয়া হয়েছে, তার সঙ্গে বর্তমান মূল্যবৃদ্ধির সাযুজ্য নেই।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এবার লোকসভা নির্বাচনের প্রার্থীরা প্রচারের জন্য ৯৫ লক্ষ টাকা খরচ করতে পারবেন। তবে অরুণাচল প্রদেশ, গোয়া, সিকিম ও কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই উর্ধ্বসীমা ৭৫ লক্ষ টাকা। বিভিন্ন জেলা নির্বাচনী দফতরের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রচারের জন্য ফ্লেক্স, হোর্ডিং বা পতাকার পাশাপাশি বিভিন্ন মডেলের গাড়ি ও বাসের ভাড়া, হেলিপ্যাড তৈরির খরচ, কুলার, সোফা এমনকী বিভিন্ন ধরনের ফুলের দামও বেঁধে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে খাবারের দাম।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...