Friday, April 3, 2026

আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন রাসেল, কী রেকর্ড গড়লেন তিনি?

Date:

Share post:

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত জয় পায় কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন কেকেআর অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আইপিএলের ইতিহাসে রাসেল দ্বিতীয় অলরাউন্ডার, যাঁর ২০০০ রান এবং ১০০টি উইকেট রয়েছে।

গতকাল রাসেল ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। আর এই সুবাদে নজির গড়েন তিনি । আইপিএলে ১০০টি উইকেট হয়ে গেল রাসেলের।কলকাতা নাইট রাইডার্সের আগে দিল্লি ডেয়ারডেভিলস এখন দিল্লি ক্যাপিটালস দলে খেলতেন রাসেল। দুই দল মিলিয়ে আইপিএলে ১১৪টি ম্যাচে রাসেল করেছেন ২৩২৬ রান এবং নিয়েছেন ১০০টি উইকেট। আর একটি উইকেট নিলে শুধু কেকেআরের হয়ে ১০০টি উইকেট হয়ে যাবে তাঁর। রাসেল ছাড়া আইপিএলে আর এক জন ক্রিকেটারের ২০০০ রান এবং ১০০টি উইকেট রয়েছে। তিনি হলেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা। তিনি রাজস্থান রয়্যালস, কোচি টাস্কার্স, গুজরাত লায়ন্সের হয়েও খেলেছেন। ২২৮ ম্যাচে জাদেজা ২৭২৪ রান করেছেন। সেই সঙ্গে নিয়েছেন ১৫২টি উইকেট।

গতকাল আরসিবিকে হারিয়ে আইপিএল-এ দ্বিতীয় জয় পায় কেকেআর। এই জয়ের সুবাদে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো তারা ।

আরও পড়ুন- স্টিম্যাচের জবাবদিহি চাইতে কমিটি গঠন করল ফেডারেশন

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...